বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের জেলা কনফারেন্স রুমে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এ সময় রাজবাড়ী জেলার ৫টি থানার জিডির সূত্রধরে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭টি, কালুখালী থানার ৯টি, বালিয়াকান্দি থানার ৩টিসহ ৬৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদান নজরদারি করে থাকে।

হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে সকলে আবেগপ্রবণ হয়ে পড়েন।তারা বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category