বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

জামিন পেলেন বরখাস্ত সেই তাপসী ঊর্মি

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি বিচারিক আদালতে জামিন পেয়েছেন।আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

এদিন সকালে ১০টা ৫৫ মিনিটের দিকে তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।একইসঙ্গে আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাপসী তাবাসসুম ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম ঊর্মি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category