বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে এনবিআরের মতিউর

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ভাটারা থানার ওই অস্ত্র মামলায় শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।গত ১৫ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা থেকে জানা যায়, দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান সনাক্ত করে ১৪ জানুয়ারি সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। তিনিই শয়নকক্ষের আলমারি থেকে বিদেশী পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।মতিউরের রহমানের সাথে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। গত ১৫ জানুয়ারি দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রবিবার দুদকের মামলায় এ আসামি সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category