বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যা রোববার থেকে কার্যকর হবে। দুই পক্ষের মধ্যে হওয়া এই চুুক্তিকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে পদক্ষেপ যুদ্ধবিরতি নিয়ে আসে, গাজার মানুষের ভোগান্তি কমায় ও ইসরায়েলের নিরাপত্তা বাড়ায় সে ধরনের বিষয়কে আমরা স্বাগত জানাই।তবে এখনো কোনো পক্ষকে অভিন্দন জানানোর সময় আসেনি। এ জন্য চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জন শিশু এবং ২৫ জন নারী। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ জনের বেশি মানুষ।

প্রায় ৪৬০ দিন ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বুধবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, চুক্তিটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, এই চুক্তি গাজার জনগণ এবং ইসরায়েলি বন্দিদের জন্য স্বস্তি এনে দেবে। গাজা সংঘাতের কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজায় ১০ লাখের বেশি মানুষকে তারা সহায়তা দিতে প্রস্তুত। তবে এক্ষেত্রে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া দরকার।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category