বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

সমন্বয়ক হান্নান মাসউদ ও রাসেলের উপর হামলার অভিযোগ

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ পাওয়া গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ হামলা চালিয়েছেন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে।সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে শনিবার রাত ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।শনিবার বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার বিকাল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়।

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category