বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পকে যে সাজা দিলো আদালত

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিয়েছেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট তিনিই যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন।শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় ট্রাম্পকে ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ নামে সাজা দিয়েছেন দেশটির আদালত। এই সাজায় ট্রাম্পকে কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। তবে তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।তার আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্চান এই সিদ্ধান্ত জানালেন।

প্রসঙ্গত, পর্নতারকা স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category