বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

‘এক আম’ বিক্রি হলো ১৬০০ টাকায়

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকা বিক্রি হয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে মসজিদের সকল মুসুল্লিদের নিয়ে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে।আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্ৰাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।

লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।

মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দানকৃত সবকিছু জুম্মা নামাজের পূর্বে ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এতে মহল্লার সকল মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজকে এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। জুম্মা নামাজে আসা মুসল্লিরা আনন্দ উল্লাসে এই ডাকাডাকিতে অংশগ্রহণ করেন।

জানা গেছে, প্রতি জুম্মায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category