শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, নিহত বেড়ে ১০

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক পুড়ছে নতুন নতুন এলাকা। এরইমধ্যে দাবানলের কারণে সতর্কতা জারি করা হয়েছে।আজ শুক্রবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাবানলে কমপক্ষে দশজন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, দমকা বাতাস আগুনকে আরও তীব্র করে তুলতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা।লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো নিরাপদ ছিল না। ফলে মৃতের সংখ্যা ‘একেবারে বদলে যাবে’

।বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির সীমান্তে সংঘটিত সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।অগ্নিসংযোগ তদন্তকারীরা ৫ হাজার ৩০০টির বেশি অবকাঠামো ধ্বংসকারী প্যালিসেডসে আরেকটি অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখছেন।

এরই মধ্যে ইটনের আগুনে চার থেকে পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।এ ছাড়া পরিত্যক্ত বাড়ি লুট করার অভিযোগে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করার পর কিছু এলাকায় কারফিউ জারির পরিকল্পনা করা হচ্ছে।আগুন নেভানোর কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, তাদের পানির তীব্র সংকট রয়েছে এবং তারা আগুনের কাছে হেরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category