বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :

মঙ্গলবার বিদেশে যাচ্ছেন খালেদা জিয়াঃমির্জা ফখরুল

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। তিনি উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতেই বিদেশে যাচ্ছেন। সেই কারণে জাতীয় স্থায়ী সদস্যবৃন্দ তাকে (খালেদা জিয়া) বিদায় শুভেচ্ছা জানাতে এসেছি। সেই সঙ্গে তার সঙ্গে আমরা আলাপ করেছি কথা বলেছি।’

তিনি বলেন, ‘চিকিৎসা শেষে পরম করুনাময় আল্লাহ তায়ালা আমাদের মাঝে এবং দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষের সেটাই প্রত্যাশা।’

ফখরুল বলেন, ‘আমরা আল্লাহতালার কাছে প্রার্থনা করছি তার এই যাত্রা যেন সফল হয় এবং সুচিকিৎসার পরে আমাদের মাঝে যেন ফিরে আসেন।’ আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করা জনগণের পক্ষে কাজ করো। আমরা আশা করি তিনি চিকিৎসা শেষে দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category