শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভিসা-চাকরির নিয়মে বড় পরিবর্তন আনলো নিউজিল্যান্ড

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

শ্রমিক সংকট মোকাবিলায় ভিসা ও চাকরি সম্পর্কিত নিয়মগুলোতে বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে দেশটির সরকার। এতে কাজের অভিজ্ঞতার মানদণ্ড, বেতনের মান ও ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। নিচে পরিবর্তনগুলো উল্লেখ করা হলো-

কাজের অভিজ্ঞতার মানদণ্ড কমানো: অভিবাসীদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। এর ফলে দক্ষ কর্মীদের জন্য নিউজিল্যান্ডে চাকরি পাওয়া সহজ হবে।

পরিবার আনতে আয়ের শর্ত: অভিবাসীরা যদি তাদের সন্তানদের নিউজিল্যান্ডে আনতে চান, তাহলে এএমডব্লিউভি হোল্ডারদের বছরে কমপক্ষে ৫৫ হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো: অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন লেভেল ৪ ও ৫ এর কাজে নিযুক্ত কর্মীদের ভিসার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছে।

নির্মাণ শিল্পে নিয়োগের শর্ত শিথিল: নির্মাণ শিল্পে স্থানীয় কর্মীদের কোটা ৩৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য সুবিধা: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) নিয়ম পরিবর্তন করা হয়েছে। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাবেন।

অন্তর্বর্তী কাজের অধিকার: ২০২৫ সালের এপ্রিল থেকে, যারা স্টুডেন্ট ভিসা থেকে এইডব্লিউভিতে রূপান্তর করতে চান, তাদের জন্য অন্তর্বর্তী কাজের অধিকার থাকবে।এই পরিবর্তনগুলো অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। নিউজিল্যান্ডে দক্ষ কর্মীদের জন্য চাকরি পাওয়া সহজ হবে ও শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম হবে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category