বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির ঘণ্টাব্যাপী বৈঠক, কী কথা হলো?

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার রাত সোয়া ৭টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান অলি আহমদ। এরপর রাত ৮টার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি।তাদের মধ্যে দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।

অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সব ঠিক থাকলে মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। লন্ডনে পৌঁছে সরাসরি তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category