শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচনে জয়ী ভারতীয় বংশোদ্ভূত ৬ এমপি শপথ নিয়েছেন

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

যুক্তরাষ্ট্রের ১১৯তম হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য (সংসদের নিম্নকক্ষের এমপি) হিসেবে শনিবার শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৬ মার্কিন জনপ্রতিনিধি।

এত সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত একসঙ্গে এই প্রথম আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে শপথ নিলেন।

এদিকে, বাণিজ্যিক নথি জাল করে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা হওয়ার কথা ১০ জানুয়ারি।

তার দশ দিন পরেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তবে ওই মামলায় আপাতত তার কারাবাসের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এই প্রথম আমেরিকার কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত সুভাষ সুব্রহ্মণ্যম। ভার্জিনিয়া প্রদেশের প্রতিনিধি হিসেবে এদিন শপথ নিয়ে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আজ কাজের প্রথম দিন!

এই নিয়ে সপ্তমবার কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন ভারতীয় বংশোদ্ভূত সদস্য অমি বেরা। এদিন ওই ছয় সদস্যের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, ‘১২ বছর আগে যখন প্রথম শপথ নিয়েছিলাম, তখন আমেরিকান কংগ্রেসের একমাত্র ভারতীয় বংশোদ্ভূত সদস্য ছিলাম আমি। আর এখন আমাদের ছ’জন সদস্য রয়েছেন!

আগামী দিনে আরও ভারতীয় বংশোদ্ভূত যোগ দেবেন কংগ্রেসে, এমনই আশা রাখছি।’

শপথগ্রহণ অনুষ্ঠানে তোলা ভারতীয় বংশোদ্ভূতদের ছবি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই তাতে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের ঝড় উঠেছে।

গত কয়েক দিনে আমেরিকার কয়েকটি মহলে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ভিন্ন মাত্রা পেয়েছে। সেই সূত্রেই এ দিন অনেকেই তাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category