শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

মাদারীপুরের সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা দেয়া হয়েছে।ব্যতিক্রর্মী এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সম্মাননা পুরস্কার পেয়ে আনন্দিত পুত্রবধূরা।

আয়োজকদের দাবি, সমাজে বর্তমানে পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই ব্যতিকর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শনিবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু অ্যাকাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেরা পুত্রবধূরা হলেন, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মোসা. মরিয়ম অহিদ, রাবেয়া আক্তার মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, সামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া (হাসি), মিসেস ফারজানা, আছমা খাতুন, সাবিকুন্নাহার আক্তার ও লাবণী আক্তার আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, আবৃত্তি সংগঠন মাত্রা’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, নিরাপদ চিকিৎসা চাই এর মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category