শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

২০২৪ এ সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ৮ হাজার

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

বিগত বছরে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৩৫৯টি। এতে ৮ হাজার ৫৪৩ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬০৮ জন।

আজ শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানায়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে মৃত্যু বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা মিলিয়ে নিহত হয়েছেন মোট ৯ হাজার ২৩৭ জন, আহত হয়েছে ১৩ হাজার ১৯০ জন। এছাড়া গত বছরে ১৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন।

সংগঠনটি জানায়, ২০২৪ সালে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে।

এ সময়ে ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত ও ৩ হাজার ১৫১ জন আহত হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংগঠিত দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২১ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৫ দশমিক ৮১ শতাংশ ফিডার রোডে সংগঠিত হয়েছে।

এছাড়া দেশে সংগঠিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৯৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ২০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, শূন্য দশমিক ৭৩ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category