শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা আজ রাজবাড়ী যাচ্ছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাজবাড়ীতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিট থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন। তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন।

সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category