শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

আজ জুলাই বিপ্লবে আহতদের দেওয়া হবে স্বাস্থ্য কার্ড

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১ জানুয়ারি) জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেবেন। এ উপলক্ষে বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশেষ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরের প্রথম দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

এর আগে, গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে ছয় উপদেষ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আহতদের জন্য সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, আহতদের জন্য ইউনিক আইডি কার্ড ইস্যু করা হবে, যা সরকারি ও সরকারি চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালগুলোতে আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে।

এ ছাড়া, সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ বেড ডেডিকেটেড রাখা হবে এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সমাধান নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category