বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :

শুনছি হাসিনাকে ভারত ফেরত দেবে না: উপদেষ্টা মাহফুজ

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত না দেয়ার সিদ্ধান্তের কথা শুনতে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্র নীতি’ শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

সংলাপে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন।

বাংলাদেশ ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এ ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) তারা (ভারত) ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি।’

এই উপদেষ্টা বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার।’

মাহফুজ আলম বলেন, ‘আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়বে। এটি আমাদের জনগণকে উপকৃত করবে।’

শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি, বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।’

মাহফুজ আলম বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই আমরা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category