বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: মির্জা ফখরুলের বিবৃতি

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category