অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণ ঠিক হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথমার্ধেই লন্ডন যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে সে সমাবেশ স্থগিত করা হয়।