শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে মুহুর্মুহু বিমান হামলা, নিহত অন্তত ১৫

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলাযর লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এতে আরও বলা হয়েছে, পাক বাহিনীর বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ও বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে। এই হামলা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

খামা প্রেস জানিয়েছে, হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন।

এদিকে পাকিস্তানের এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে।

অন্যদিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category