শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজের ৪ দিন পর হলে ফিরেছেন

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালিদ হাসান হলে ফিরেছেন। এর আগে গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি হলে ফেরেন। খালিদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ ছিলেন খালিদ। তিনি কোথায়, কীভাবে ছিলেন এখনও জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকেও এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, চারদিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category