শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

বরিশালে দুই বছরে ৪১২ পুলিশ সদস্যকে শাস্তি

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় গত দুই বছরে বরিশাল জেলা ও নগর পুলিশের ৪১২ জন সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৯৩ জন পুলিশের সাব-ইন্সপেক্টর এবং ১০১ জন কনস্টেবল রয়েছেন।  দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন নগর পুলিশের এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য।

তাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানান অভিযোগ প্রমাণিত হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তি প্রদানের এই পদক্ষেপ চলমান থাকবে। আইন অমান্য করে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা।

বরিশাল পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আইনানুযায়ী জড়িতদের শাস্তি দেয়া হচ্ছে। পুলিশবাহিনীতে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতে এই কার্যক্রম চলমান থাকবে।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হলে বা সম্ভাবনা থাকলে ওই বিষয়ে বিভাগীয় মামলা দায়ের হয়।

মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে পারলে অভিযুক্ত পুলিশ সদস্য খালাস পাবেন। নয়তো তাকে আইনানুযায়ী দণ্ড ভোগ করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category