শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

আ’লীগ খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি করার অপরাধে লাখ লাখ নেতাকর্মীকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। এখন বাড়িতে পুলিশ যায় না এর চেয়ে বড় শান্তি আর নেই।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান যেখানে সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলো, সেখানে জিয়াউর রহমান সব দলকে পুনর্বাসন করেছেন।

দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘকাল ধরে লড়াই করেছে জনগণ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর নির্যাতন শুরু করেছে। এতো পাপ করেছে যে শেখ হাসিনার পালানো ছাড়া কোনো উপায় ছিলো না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আর বাংলাদেশে যা হয়েছে তা উগ্রবাদী বিদ্রোহ বলে অপপ্রচার করছে শেখ হাসিনা।

তিনি বলেন, রাষ্ট্রের এমন সংস্কার বা পরিবর্তন হওয়া প্রয়োজন যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। আওয়ামী লীগের নৌকা নয়, সত্যিকারের পরিবর্তন চায় দেশের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category