শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ২ কিশোরের স্বীকারোক্তি, একজনকে ৩ দিনের রিমান্ড

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার সময় গ্রেপ্তার আসামি লিয়ন মোল্লা ওরফে নিরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অপর দুই আসামি আরাফাত (১৬) ও সিফাত (১৬)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হিরণ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে লিয়ন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এছাড়া অপর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান তিনি।

আবেদনের শুনানি শেষে আদালত লিয়নের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আরাফাত ও সিফাতের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। দুই কিশোরের এক জন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদরাসার শিক্ষার্থী।

এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category