শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে জামায়াত ইসলামের আমির লিখেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘তিনি সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এবং বিশেষভাবে বাংলাদেশের আইনাঙ্গনে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং মহান আল্লাহ তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

জামায়াত আমির বলেন, তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category