শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারের পেকুয়ায় হাজীবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন।

এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান চারজন। আরেকজন চকরিয়া ম্যাক্স হাসপাতালে মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  সকাল ৭টার দিকে টইটং হাজি বাজার একটি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯), তাদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের নতুনঘেনা পেকুয়ার চর এলাকার মাওলানা বজল আহমদের ছেলে ক্বারী আব্দুর রহমান (৩২)। আব্দুর রহমান চট্টগ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, চট্টগ্রাম মুখি একটি সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে বিপরীতমুখী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ অটোরিকশার চারজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে একজন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category