শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

এসবিপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দুজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. শাহ আলমকে। তবে শাহ আলমের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় অক্টোবরে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসরে পাঠায় সরকার। এরপর এসবিতে দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে। তবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে এসবি প্রধান থেকে এটিইউতে বলদি করলো সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category