শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো ছাড় দেয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই।  বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাদের সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নিতে হলে অবশ্যই নেবো।  দুইপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। তারা যদি আলোচনা করে সমাধানে আসতে পারে। ইজতেমার যে দুটি তারিখ ছিল সে দুটি আছে।  তারা আলোচনা করুক। তারপর আমরা একটা সিদ্ধান্ত নেবো।

এর আগে বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category