শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার বলেছে, তারা সিরিয়ায় ৭৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইএস নেতা ও তাদের ক্যাম্প, অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে। আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে পারে তাই এসব হামলা।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আমরা আইএস‍‍`কে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিবো না। সেইসঙ্গে সিরিয়ায় সকল গোষ্ঠীর জানা উচিৎ যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

সিরিয়ায় চালানো হামলায় বেসামরিক লোকদের হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেন্টকম। তবে সিরিয়ার কোন কোন প্রদেশ বা জেলায় এসব হামলা চালানো হয়েছে- তানিয়ে কিছু জানায়নি সেন্টকম।

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, আইএসের সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং পার্টনারদের নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে।

এদিকে হোয়াইট হাউস থেকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বছরের পর বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেইসময়ের চেয়ে এখন তারা অনেক দুর্বল হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category