শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী, বললেন সহায়তার জন্য প্রস্তত আছি

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ।

অবশ্য বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।

তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী।

রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলেছে, সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন— তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।

আল-জালালি আরও বলেছেন, আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারও ক্ষতি করবে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের সাথে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category