শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। নিহত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। কারণ, ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সেখানে ভর্তি ৫৪ শিশুর অনেকেই ভেতরে আটকা পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। আহত শিশুদের অনেকে অবস্থা গুরুতর।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

এদিকে হতাহত শিশুদের স্বজনদের আর্তনাদে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। তারা কিছুতেই আগুনে পুড়ে শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না। মায়েরা বিলাপ করে কান্না করছেন। নিহত এক শিশুর মা এনডিটিভিকে বলেছেন, তার শিশু পুড়ে মারা গেছে। তিনি কিছুতেই তা বিশ্বাস করতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category