শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীতে মিললো ইন্দোনেশীয় নাগরিকের লাশ

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমানের (৪৮) নামে এক ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

প্রাথমিক ভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও, তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সাথে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলীগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category