শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরানের ওপর সাম্প্রতিক ইসরাইলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশে

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

বাংলাদেশ আজ দ্ব্যর্থহীনভাবে ইরানের ওপর সাম্প্রতিক ইসরাইলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে। এই ধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করার জন্য তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি সৃষ্টি করেছে।

‘আমরা জোর দিচ্ছি যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরেও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম পন্থা।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে বাংলাদেশ একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। -বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category