শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আতিক

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২২ এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, দেশের ভলিবল খেলাকে আরও এগিয়ে নিতে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। আমরা এরই মধ্যে আলাপ-আলোচনা করেছি৷ এসএ গেমসে ভালো করর লক্ষ্য নিয়ে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি।

তিনি বলেন, ভলিবল এখন অনেক মর্ডান খেলা। আগে শুধু গ্রামে এ খেলা হত। এটি এখন বিশ্বব্যাপী মর্ডান ও জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। শেখ কামাল যুব গেমস শুরু হচ্ছে। সেখান থেকেও আমরা কিছু খেলোয়াড় পাব।

বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফ।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category