শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাকে গুলি করে হত্যা

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে নাথপাড়া এলাকায় সাতসকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ দত্তের (৫২)। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি হার্ডওয়্যার ব্যবসা এবং প্রোমোটারির কাজ করতেন।

ঘটনাটি ঘটে বুধবার (১৬ অক্টোবর) সকালে। অভিযোগ, প্রাতঃভ্রমণের সময় মোটরবাইকে করে আসা দুজন দুষ্কৃত পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় প্রদীপ দত্তকে লক্ষ্য করে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বহরমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

বহরমপুর থানার আইসি উদয় সংকর ঘোষ জানিয়েছেন, মোটরবাইকে এসে দুই দুষ্কৃতকারী গুলি চালিয়েছে। আমরা আঁততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এবং কী কারণে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে।প্রদীপ দত্তের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category