শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাবাকে ৩২ টুকরো করলো ছেলে

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ভারতে কর্ণাটকে বাবাকে লোহার রড দিয়ে হত্যা করে ৩২ টুকরো করলো এক পাষণ্ড ছেলে। এরপর দেহাংশ পার্শ্ববর্তী এলাকার একটি কুয়োতে ফেলে দেয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। তদন্তে নেমে মাটি খুঁড়ে দেহাংশ উদ্ধার করছে পুলিশ।

কর্ণাটক পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর বয়স অভিযুক্তের। নাম বিঠালা কুলালি। বাবা পরশুরাম কুলালির (৫৩) সঙ্গেই থাকত। দুই ভাইয়ের মধ্যে বিঠালা কনিষ্ঠ। মাকে নিয়ে দাদা আলাদা থাকেন। পরশুরাম মদ খেয়ে প্রতি দিন বাড়িতে অশান্তি করতেন। যার জেরে বড় ছেলেকে নিয়ে অন্যত্র চলে যান স্ত্রী। বিঠালা বাবার সঙ্গে থাকলেও, তাঁর দেখভাল করলেও মাঝেমাঝে ঝামেলা হত।

গত ৬ ডিসেম্বর চরমে ওঠা ঝামেলা। এরপরই রাগের বশে লোহার রড দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করে বিঠালা। দেহ লোপাটের জন্য মৃতদেহের ৩২ টুকরো করে। তার পর সেই টুকরোগুলি বাগালকোট জেলার মুধোলে এলাকায় মানতুর বাইপাসের কাছে একটি কুয়োয় ফেলে দেয়।

এদিকে পরশুরামের হাঁকডাক না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা বড় ছেলে ও পরশুরামের স্ত্রীকে বিষয়টি জানান। স্ত্রী ও বড় ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিঠালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে খুনের কথা সে জানায়। বর্তমানে কুয়ো খুঁড়ে সেই দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্র- সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category