বাড়ি ফিরে বংশীবেন তার নম্বরপত্র অভিভাবককে দেখালে তারা ভুলটি বুঝতে পারে। এরপর স্কুল কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।
এদিকে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ফলাফলের নম্বর যোগ করার সময় এ ভুলটি হয়েছে। নম্বরপত্র সংশোধনের পর দেখা যায়, বংশীবেন মোট নম্বর ২০০-এর মধ্যে গণিতে ১৯০ এবং গুজরাটিতে ১৯১ পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ৯৩৪। যা আগে ছিল ৯৫৬।
তবে এটি ভারতে নতুন না। এর আগেও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আয়েশা আনসারি গণিত পরীক্ষায় মোট নম্বর ১০০-এর মধ্যে ভুলবশত ১১৫ পেয়েছিলেন। আরেকজন ছাত্রী আম্মারা আনসারি ১০৫ পেয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণে এমন ভুল হয়েছে।