বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

গণিতে ২০০-তে ২১২, নম্বরপত্র ভাইরাল

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭২ Time View

ভারতের গুজরাটের চতুর্থ শ্রেণির ছাত্র গণিত এবং গুজরাটি পরীক্ষায় মোট নম্বরের চেয়ে বেশি পেয়ে অবাক করে দিয়েছে সবাইকে। তার পরীক্ষার নম্বরপত্র এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর স্কুলশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বংশীবেন মনীশভাই ভারতের গুজরাটের ঝালড় তালুকা খরসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার নম্বরপত্রে দেখা যায়, সে পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে গণিতে পেয়েছে ২১২ এবং গুজরাটিতে পেয়েছেন ২১১।

বাড়ি ফিরে বংশীবেন তার নম্বরপত্র অভিভাবককে দেখালে তারা ভুলটি বুঝতে পারে। এরপর স্কুল কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

এদিকে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ফলাফলের নম্বর যোগ করার সময় এ ভুলটি হয়েছে। নম্বরপত্র সংশোধনের পর দেখা যায়, বংশীবেন মোট নম্বর ২০০-এর মধ্যে গণিতে ১৯০ এবং গুজরাটিতে ১৯১ পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ৯৩৪। যা আগে ছিল ৯৫৬।
তবে এটি ভারতে নতুন না। এর আগেও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আয়েশা আনসারি গণিত পরীক্ষায় মোট নম্বর ১০০-এর মধ্যে ভুলবশত ১১৫ পেয়েছিলেন। আরেকজন ছাত্রী আম্মারা আনসারি ১০৫ পেয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণে এমন ভুল হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category