শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বরাবরই একটা টান রয়েছে। প্রতিবছর ইলিশ মৌসুমে কলকাতার ভোজনপ্রিয় বাঙালিরা পদ্মার ইলিশের দিকে তাকিয়ে থাকে। এবারও বাংলাদেশের দেড় হাজার টন পদ্মার ইলিশ এসেছে বাংলাদেশ থেকে। তবে সেই ইলিশের প্রতি নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর পশ্চিমবঙ্গের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে নদী ও সমুদ্র থেকে ইলিশ পোনা বা ছোট ইলিশ ধরা বন্ধ করতে হবে। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সমুদ্র ও উপকূলীয় নদী এলাকায় ইলিশের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের চাষ বাড়াতে হবে। এ জন্য মমতা আজ এই মাছের জন্য বিভিন্ন জলাশয় মাছ চাষের জন্য রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। এতে এই রাজ্যে মাছের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।’ তিনি বলেন, এতে মাছের দাম কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category