রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

আজ পাকিস্তানে ইমরানের দলের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগে আজ দেশজুড়ে বিক্ষোভ করবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এ বিক্ষোভে অংশ নেবে জামায়াত-ই-ইসলামি (জেআই)। শুক্রবার পিটিআইয়ের এক প্রতিনিধি দল জেআই নেতাদের সঙ্গে দেখা করার পর এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে বলছে, বৈঠকে ভোট ডাকাতির অভিযোগে দুই দলই একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারই প্রেক্ষিতে শনিবার দেশজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেবে জামায়াত।

এদিন জামায়াত নেতাদের সঙ্গে দেখা করা পিটিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুই দলের একটাই অ্যাজেন্ডা। আর তা হলো—‘ভোট ডাকাতির’ বিরুদ্ধে প্রতিবাদ করা।

কায়সারের দাবি -গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে যে মাত্রার কারচুপির অভিযোগ উঠেছে, তা নজিরবিহীন। এ অবস্থায় যে দলগুলো এই কারচুপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।

পিটিআই নেতা বলেন, ‘এই কারচুপির বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে আমরা তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববো। সিদ্ধান্ত বন্ধ ঘরে হবে না। দেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং আমরা আইনি লড়াইও করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category