শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাকিবের চোখে জটিল সমস্যা নেই, ঢাকায় ফিরবেন ১৮ জানুয়ারি

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

বিপিএলে নিজ দল রংপুর রাইডার্সের অনুশীলন শুরুর দিন সাকিব আল হাসানকে দেখে অনেকেই চমকে গেছেন। বসুন্ধরা কমপ্লেক্সে চশমা পরে নেটে ব্যাটিং করতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। জীবনে প্রথমবার চশমা পরে ব্যাটিং করাই শুধু নয়, সেই রাতেই চোখের চিকিৎসার জন্য লন্ডন উড়ে গেছেন সাকিব।

তার লন্ডন চিকিৎসায় যাওয়া জন্ম দিয়েছে কিছু প্রশ্নের। দেশসেরা ক্রিকেট তারকা কি বিপিএলে শুরু থেকে খেলতে পারবেন? নাকি চোখের চিকিৎসার জন্য প্রথম দিকে কিছু ম্যাচ মিস করবেন?

যদিও কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সাকিব যথাসময়েই ফিরে আসবেন এবং ২০ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবেন। সেটাই সম্ভবত সত্য হতে যাচ্ছে।রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের চোখে বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। সবকিছু ঠিক থাকলে সাকিব ১৮ জানুয়ারি দেশে ফিরে আসবেন।ইশতিয়াক সাদেক জানান, ‘আলহামদুলিল্লাহ। সাকিবের বাংলাদেশে যে আপডেট ছিল, চোখে ফ্লুইড জমা ছিল। লন্ডনেও এনজিওগ্রাম করে একই রিপোর্টই পাওয়া গেছে। আজকেও একটা দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি তার বড় কোনো পরিবর্তন হবে না। স্ট্রেস ফ্রি জীবন কাটাতে হবে। সে ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category