শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ধর্ষণ মামলায় সন্দ্বীপ লামিচানের ৮ বছরের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

এর আগে জামিন পেয়ে জাতীয় দলে ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না সন্দ্বীপ লামিচানের। ধর্ষণ মামলায় নেপালের এই তারকা লেগস্পিনারের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত।গত ২৯ ডিসেম্বর কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হন ২০০ এর বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া তারকা স্পিনার। বুধবার সাজা হিসেবে লামিচানের ৮ বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত।

সেই সঙ্গে বড় অংকের জরিমানাও গুনতে হবে লামিচানেকে। জরিমানা করা হয়েছে ৩ লাখ রুপি, সঙ্গে নির্যাতিতাকে ক্ষতিপূরণবাবদ দিতে হবে আরও ২ লাখ রুপি।

লামিচানের বিরুদ্ধে ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার দুই সপ্তাহ পর লামিচানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

সেই অভিযোগের ভিত্তিতে ৬ অক্টোবর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লামিচানেকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিচানেকে জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হন সন্দীপ।

পরে ২০২৩-এর ১২ জানুয়ারি পাটান হাইকোর্ট তারকা ক্রিকেটারের জামিন মঞ্জুর করেন। জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি।

তবে শেষ পর্যন্ত লামিচানের বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। যদিও বিচারপতি এটা নিশ্চিত করেন যে, ধর্ষণের সময় অভিযোগকারিণী নাবালিকা ছিলেন না।নেপালের হয়ে ৫১টি ওয়ানডেতে ১১২ উইকেট শিকার করেছেন লামিচানে। দেশের জার্সিতে ৫২ টি-টোয়েন্টি ম্যাচে তার নামের পাশে রযেছে ৯৮ উইকেট। দুই ফরম্যাট মিলিয়ে উইকেটসংখ্যা ২১০টি।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ তো আছেই, ছোট দলের বড় তারকা লামিচানে খেলেছেন আইপিএলের মতো টুর্নামেন্টেও। লামিচানে নেপালের হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের ৫ নভেম্বর। ওমানের বিপক্ষে সে টি-টোয়েন্টি ম্যাচেও ২ উইকেট শিকার করেন এই তারকা লেগস্পিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category