শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

রিয়ালের সঙ্গে চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে!

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

দলবদলের মৌসুম আসবে আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক হবে না -এমনটা হতে পারে! ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল শুরু হতেই ফের আলোচনায় এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির একদম শেষদিকে আছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদ গত কয়েক মৌসুম থেকেই এমবাপ্পেকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গ্রীষ্মের দলবদলে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে।

চলতি মৌসুমে আগুনে ফর্মে আছেন এমবাপ্পে। গোলের পর গোল করেই চলেছেন। গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতে ক্যুপ দে ফ্রান্সের ম্যাচে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। ফ্রান্সের ক্লাব ফুটবলের ষষ্ঠ স্তরের দল রেভেলের বিপক্ষে এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজি পেয়েছে ৯-০ গোলের বিশাল জয়।ম্যাচের ১৬, ৪৫ ও ৪৮ মিনিটে গোল করেন এমবাপ্পে। পিএসজির হয়ে রোনাল্ড কোলো মুয়ানি ২টি, মার্কো অ্যাসেন্সিও, গনসালো রামোস ও চের এনদুর বাকি গোলগুলো করেন।

এবারের শীতকালীন দলবদল উইন্ডো শুরু হলে এমবাপ্পের দলবদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে গত সপ্তাহে এ বিষয়ে প্রশ্নও করা হয় তাকে। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জানান, দলবদলের বিষয়ে কোনো কিছু না বলার ব্যাপারে তার সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির একটা চুক্তি আছে। তাই এ ব্যাপারে কোনো কিছুই তার হাতে নেই।

এর আগে গত সপ্তাহে দ্য টাইমস জানিয়েছিল, প্রিমিয়ার লিগে যাওয়ার ব্যাপারে ভাবছেন এমবাপ্পে। 

নতুন এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশ্য জবাব দিতে দেরি করেননি এমবাপ্পে। পিএসজি তারকা রিয়ালের সঙ্গে চুক্তির বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন। এই বিষয়ে বিবৃতিও দেয়া হয়েছে এমবাপ্পের পক্ষ থেকে।

সোমবার (৮ জানুয়ারি) এমবাপ্পের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয়েছে, ‘এমবাপ্পের ভবিষ্যতের ব্যাপারে কোনো চুক্তি কিংবা আলোচনা হয়নি। কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category