রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ভারতকে টপকে টেস্টে ফের এক নম্বর অস্ট্রেলিয়া

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

বিশ্বকাপ ফাইনালে হারলেও গত বছর সবমিলিয়ে দারুণ কেটেছে ভারতের। ফলে তিন ফরম্যাটেই শীর্ষে ছিল তারা। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো রোহিত শর্মাদের।

আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে টেস্টের এক নম্বর স্থানটি দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রায় ছয় মাস পর শীর্ষে ফিরলো প্যাট কামিন্সের দল।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। এরই মধ্যে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। তৃতীয় টেস্টেও আছে ভালো অবস্থানে।

তার আগেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে অসিদের। টেস্ট র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদের আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮ করে। পয়েন্ট বেশি থাকার সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল ভারত।

তবে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করায় রেটিং এক (১১৭) কমেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়া এক নম্বরে উঠে এসেছে।

১১৫ রেটিং নিয়ে ইংল্যান্ড আছে তিন নম্বরে। চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১০৬। পাঁচে নিউজিল্যান্ড (৯৫), ছয়ে পাকিস্তান (৯২), সাতে শ্রীলঙ্কা (৭৯), আটে আছে ওয়েস্ট ইন্ডিজ (৭৭)।৫১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই নয় নম্বরে আছে বাংলাদেশ। পরের অবস্থানে থাকা জিম্বাবুয়ে বেশ পিছিয়ে (৩২)। এগার নম্বরে থাকা আফগানিস্তানের ১০ রেটিং পয়েন্ট আর ১২তম অবস্থানে থাকা আয়ারল্যান্ডের রেটিং ০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category