শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রায় ৩০০ কিলোমিটার ভ্রমণের পরদিনই মাঠে নামতে হচ্ছে শান্তদের

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই ২৮৮.৯ কিলোমিটারের দূরত্ব। বাসযোগে ৪ ঘণ্টা ৫ মিনিটের পথ। খেলার আগের দিন এমন লম্বা ভ্রমণ অবশ্যই ক্লান্তিকর এবং রাতটুকু পার করে সেই ভ্রমণ ক্লান্তি নিয়েই শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

খালি চোখে এটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে এ মুহূর্তে বাংলাদেশের কাছে এটা সিরিজ নিশ্চিতের ম্যাচ। কাল জিতলেই লেখা হবে নতুন ইতিহাস। সে ইতিহাস হবে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সিরিজ বিজয়ের।

গত বুধবার নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার জিতলে ব্যবধান দাঁড়াবে ২-০‘তে। তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

এরই মধ্যে দু-দুটি নতুন ইতিহাস লেখা হয়েছে। এতকাল নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলে জয় ছিল না। এবার নেপিয়ারে শেষ ওয়ানডেতে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে শান্তর দল। যেটা সাদা বলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় বাংলাদেশের।

একই ভেন্যুতে গতকাল বুধবার প্রথম টি-টোয়েন্টিতেও মিলেছে প্রথম জয়ের দেখা। এখন শুক্রবার দ্বিতীয় কিংবা রোববার বছরের শেষদিন জিতলে হবে আরেক নতুন ইতিহাস। সে ইতিহাস টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের ইতিহাস।

এখন প্রশ্ন হলো শান্ত, লিটন, সৌম্য, মোস্তাফিজরা কী সাফল্যের নতুন ইতিহাস রচনা করতে পারবেন?

তাদের পারফরম্যান্সে কিউইরা ছাড়া এ মুহূর্তে বাঁধা লম্বা ভ্রমণ। এক সপ্তাহের বেশি সময় নেপিয়ারে কাটানোর পর আজই চার ঘণ্টার বেশি সময় বাস ভ্রমণের পর নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছে টিম বাংলাদেশ। কাজেই মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে হবে সেই ভ্রমণ ক্লান্তি নিয়ে এবং এখানে একদিন প্র্যাকটিস না করেই।খেলার আগেরদিন চার ঘণ্টার বেশি সময়ের ভ্রমণের পর টাইগাররা কি পুরোদমে মাঠে নামতে পারবে? নাকি ক্লান্তি-অবসাদ গ্রাস করবে? এমন প্রশ্ন কিন্তু উঠেছে। তবে আশার কথা প্রধান সহকারী কোচ নিক পোথাস জানিয়ে দিয়েছেন এ ভ্রমণ ক্লান্তি ও অবসাদ কোন বাঁধা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category