শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নেইমারবিহীন আল হিলাল প্রতিপক্ষ আবহাকে ৭ গোলে উড়িয়ে দিলো

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

দলের প্রধান আকর্ষণ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দলে না থাকলেও টানা জয়ে উড়ছে তার ক্লাব আল হিলাল। এবার প্রতিপক্ষ আবহাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

গতকাল বৃহ্স্পতিবার রাতে ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে খেলতে নেমে হ্যাকট্রিক করেছেন আল হিলাল তারকা সার্গেই মিলিনকোভিক স্যাবিক। সার্বিয়ান এই মিডফিল্ডার গোল করেন ১৮, ৭৯ ও অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯০+৫)।

এছাড়া দলের হয়ে বাকি ৪টি গোল করেন যথাক্রমে আলেক্সান্ডার মিট্রোভিক (২৫ মিনিটে পেনাল্টি থেকে), সালেম আল দাওয়াসারি (৭২ মিনিটে), মোহাম্মদ কানো (৮২ মিনিটে) ও রুবেন নাভিস (৮৬ মিনিটে)।

অপরদিকে আল হিলালের বিপক্ষে মাঠে পাত্তাই পায়নি আবহা। শক্তিশালী আল হিলালের বিপক্ষে কোনো গোল পাইনি, একটি আক্রমণও করতে পারেনি সফরকারীরা। ফলে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আল হিলাল।চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৮ ম্যাচ খেলে ১৬টিতেই জয় পেয়েছে আল হিলাল। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অপরদিকে সমান ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নীচ থেকে তৃতীয়স্থানে রয়েছে আবহা। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category