মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

ওয়েস্টহ্যামের জালে গোল উৎসব করে সেমিফাইনালে লিভারপুল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের অবস্থা যাই হোক, ইংলিশ লিগ (কারাবাও) কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে ওয়েস্টহ্যাম্প ইউনাইটেডের জালে রীতিমতো গোল উৎসব করেছে মোহাম্মদ সালাহরা। ৫-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে অলরেডরা।

এ নিয়ে রেকর্ড ১৯তম বারের মতো ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নাম লিখলো লিভারপুল। কার্টিস জোনস করেন জোড়া গোল। বাকি গোলগুলো আসে সোবসলাই, কোডি গাপকপো, মোহাম্মদ সালাহর কাছ থেকে। ওয়েস্টহ্যামের হয়ে একটি গোল পরিশোধ করেন জ্যারড বোউয়েন।

ম্যাচের ২৮তম মিনিটে গোলের সূচনা করেন ডোমিনিক সোবসলাই। ২০ গজ দুর থেকে অসাধারণ এক শটে ওয়েস্টহ্যামের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল হলো না। ৫৬তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কার্টিস জোন্স। ডারউইন নুনেজের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোলটি করেন জোন্স।

৭১ মিনিটে তৃতীয় গোল করেন ডাচ তারকা কোডি গাকপো। ১৮ গজ দুর থেকে দারুণ এক শটে ওয়েস্টহ্যামের জালে বল জড়ান তিনি। ৭৭তম মিনিটে একটি গোল পরিশোধ করেন ওয়েস্টহ্যামের জ্যারড বোউয়েন। ৮২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন মোহাম্মদ সালাহ। ৮৪তম মিনিটে কার্টিস জোন্স গোলের সাইকেল পূর্ণ করেন। ব্যবধান করে নেন ৫-১।ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ বলেন, ‘পারফরম্যান্স, স্কোরশিট, রেজাল্ট এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এটাই প্রমাণ করে যে পুরো দলটাই একসঙ্গে মাঠে খেলছে এবং সাফল্য তুলে আনতে মরিয়া। খেলোয়াড়রা ম্যাচটা বেশ উপভোগ করেছে।’সেমিফাইনালে লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যামের। ৮ জানুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপর সেমিফাইনালে চেলসি মুখেমুখি হবে মিডলসবোরোর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category