শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

এমবাপের জোড়া গোল, উড়ছে পিএসজি

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

জোড়া গোল করলেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। তার এই জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেটজকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করলো পিএসজি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো প্যারিসের ক্লাবটি। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে নিচের পয়েন্ট ৩৫।

নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটজের জালই খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। এ গোল দিয়ে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন তিনি।

৭২তম মিনিটে মেটজের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। কিন্তু ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এমবাপে।ম্যাচের একেবারে শেষ দিকে (ইনজুরি সময়ে, ৯০+২ মিনিটে) মাঠে নামেন কিলিয়ান এমবাপের ১৬ বছর বয়সী ছোটভাই ইথান এমবাপে। এ নিয়ে সিনিয়র দলে অভিষেক হলো কিলিয়ান এমবাপের ছোট ভাইয়ের।ইথান এমবাপে মূলত খেলেন বাম পায়ের মিডফিল্ডে। তিনি যখন মাঠে নামেন, দুই ভাই একে অপরকে অভিনন্দন জানান। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তাদের গর্বিত বাবা-মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category