মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফিফা ক্লাব বিশ্বকাপ: মার্সেলোর নৈপুণ্যে আল আহলিকে হারিয়ে ফাইনালে ফ্লুমিনেন্স

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকবারই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা হয়েছে মার্সেলোর। ক্যারিয়ারের শেষ প্রান্তে নিজ দেশে ফিরে গিয়েও ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

মার্সেলোর অসাধারণ নৈপুণ্যে এবার মিসরীয় ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্লুমিনেন্স। শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং জাপানি ক্লাব উরওয়া রেড ডায়মন্ডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে।সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ফ্লুমিনেন্স বিজয়ীর বেশে মাঠ ছাড়লেও ম্যাচে দুই দলই খেলেছে অসাধারণ। মার্সেলোর একক প্রচেষ্টায় বলতে গেলে ফ্লুমিনেন্স বিজয়ী হয়েছে। না হয়, ম্যাচ হয়তো টাইব্রেকারে গড়াতো।তবে দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্সের হয়ে গোল দুটি করেছেন জন আরিয়াস এবং জন কেনেডি। দুই গোলেরই জোগানদাতা ছিলেন মার্সেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category