অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর তিন আগে গ্রুপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।